https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 2 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ বিমান বাহিনীর সাইবার নিরাপত্তা সচেতনতা মাস-২০২৬ উদ্বোধন

admin
October 2, 2026 1:29 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

‘বিশ্বস্ত যন্ত্র, অনুমোদিত সফটওয়্যার, সুরক্ষিত মিশন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বিমান বাহিনীর সাইবার নিরাপত্তা সচেতনতা মাস-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা সেনানিবাসে অবস্থিত বিমান বাহিনী সদর দপ্তরের মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাইবার নিরাপত্তাকে বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ পরিচালনাগত প্রয়োজন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিমান বাহিনীর কার্যক্রমের কার্যকারিতা ও ধারাবাহিকতা নিশ্চিত করতে নিরাপদ এবং সাইবার হুমকি মোকাবিলায় সক্ষম ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

তিনি আরও বলেন, বিমান বাহিনীর আধুনিকায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে সাইবার সুরক্ষা, ব্যবস্থাপনা, জনবল ও দক্ষতার উন্নয়ন অব্যাহত রাখতে হবে। এ সময় বিমান বাহিনীর সব সদস্যকে সাইবার নিরাপত্তাকে কমান্ড পর্যায়ের দায়িত্ব হিসেবে গ্রহণ এবং সংশ্লিষ্ট নীতিমালা ও অনুমোদিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে সাইবার ওয়ারফেয়ার ও তথ্যপ্রযুক্তি পরিদপ্তরের পরিচালক উপস্থিত অতিথিদের স্বাগত জানান। স্বাগত বক্তব্যে তিনি বিমান বাহিনীর কার্যক্রম ও তথ্যের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতা এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে সচেতনতামূলক উপস্থাপনা, মতবিনিময় সভা ও সচেতনতা যাচাইমূলক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি বিমান বাহিনীর পরিবারের সদস্য এবং বিএএফ শাহীন স্কুল ও কলেজগুলোর শিক্ষার্থীদের জন্যও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকা এলাকার এয়ার অধিনায়ক, বিমান সদরের পরিচালক এবং বিভিন্ন ঘাঁটির নির্বাচিত কর্মকর্তা, বিমানসেনা, এমওডিসি (এয়ার) সদস্য ও বেসামরিক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।