https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 24 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ১৪ দিনের কারাদণ্ড

admin
August 24, 2026 10:12 pm
Link Copied!

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টার: বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে ধুনট পৌরসভার সদরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। অভিযানে সার্বিক সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধুনট পৌরসভার সদরপাড়া এলাকার মৃত মংলার ছেলে মো. আমিনুল ইসলাম আমু (৪০) এবং একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. ফরহাদ (৪০)।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সদরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তির কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারিক কার্যক্রম শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুই ব্যক্তিকে পৃথকভাবে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিভিন্ন সময় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালিত হলেও এর বিস্তার পুরোপুরি বন্ধ হয়নি। নিয়মিত অভিযান, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং জনসচেতনতা বাড়ানো গেলে মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

মাদকদ্রব্যের অপব্যবহার, সেবন ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।