https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 25 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে পাগলা শেয়ালের কামড়ে এক দিনে ৫ ব্যক্তি হাসপাতালে

admin
August 25, 2026 7:16 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে ক্ষ্যাপা শেয়ালের আক্রমণে নারী ও শিশুসহ পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। আহতরা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

‎আহতরা হলেন – ধুনট পৌরসভার সদরপাড়া এলাকার নুরুল ইসলাম (৬৫), জিঞ্জিরতলা এলাকার শিশু সিয়াম (৪) ও নাসিমা (৬০), ধুনট সদর ইউনিয়নের পেচিবাড়ী গ্রামের রোহান (৭) এবং রিয়াজুল (৩)।

‎আহতদের স্বজনেরা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে নুরুল ইসলাম নিজ জমিতে ঘাস কাটতে গেলে হঠাৎ একটি ক্ষ্যাপা শেয়াল তার ওপর হামলা চালিয়ে কামড়ে দেয়।

‎জিঞ্জিরতলা এলাকায় বাড়ির বাইরে খেলাধুলার সময় শিশু সিয়াম শেয়ালের আক্রমণের শিকার হয়। এ সময় তাকে রক্ষা করতে নাসিমা এগিয়ে এসে শেয়ালটি তাড়ানোর চেষ্টা করলে সেটি তার ওপরও হামলা চালিয়ে কামড়ে দেয়।

‎অন্যদিকে, পেচিবাড়ী গ্রামে বাড়ির আশপাশে খেলাধুলার সময় রোহান ও রিয়াজুল শেয়ালের আক্রমণের শিকার হয়।

‎পরে স্বজনেরা আহতদের দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাদের চিকিৎসা দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

‎ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এস এম সুমনুল হক বলেন, শেয়ালের কামড়ে আহত রোগীদের জন্য পর্যাপ্ত জলাতঙ্কের টিকা রয়েছে। স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে নিয়মিত জলাতঙ্ক বিষয়ে জনসচেতনতা তৈরি করা হচ্ছে।

‎তিনি বলেন, কোনো প্রাণীর কামড়ের শিকার হলে দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় টিকা ও চিকিৎসা নিতে হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।