https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 20 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, স্বামী-স্ত্রী আহত

admin
September 20, 2026 3:21 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি বাড়িতে হামলা, ভাঙচুর, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুটপাট এবং মুরগির খামারে প্রায় ২০০টি মুরগি নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুরগির খামারি সোহেল রানা ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী শিরিনা খাতুন আহত হয়েছেন।

গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শ্যামগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলায় তাদের ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

সোহেল রানা ও তার পরিবারের অভিযোগ, পূর্ববিরোধের জের ধরে পার্শ্ববর্তী পাঁচবাড়িয়া গ্রামের দুই ব্যক্তির নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল রাতে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরে ঢুকে ঘুমন্ত পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় সোহেল রানা ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী শিরিনা খাতুনকে মারধর করা হয়। হামলার সময় পরিবারের অন্য সদস্যরা আতঙ্কে বাড়ি থেকে বের হয়ে আত্মরক্ষা করেন বলে দাবি করেন তারা।

পরিবারটির আরও অভিযোগ, হামলাকারীরা বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়। পরে মুরগির খামারে ঢুকে প্রায় ২০০টি মুরগি নিধন করা হয়। এতে খামারটিরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেন সোহেল রানা।

আহত সোহেল রানা ও তার স্ত্রী শিরিনা খাতুন বর্তমানে বগুড়া হেলথ সিটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তাদের শারীরিক অবস্থা গুরুতর বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।