https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 20 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে স্কয়ার স্কুল এন্ড কলেজে ১৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

admin
September 20, 2026 3:05 pm
Link Copied!

মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুর উপজেলার পুন্নাতলা মোড় এলাকায় অবস্থিত স্কয়ার স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৫টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
নিয়োগের পদগুলো হলো—

১. প্রধান শিক্ষক — ১ জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এবং ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২. সিনিয়র শিক্ষক/শিক্ষিকা (গণিত, ইংরেজি ও বাংলা) — ৩ জন। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর এবং ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩. সহকারী শিক্ষক/শিক্ষিকা — ৩ জন। স্নাতক পাস এবং ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
৪. ধর্মীয় শিক্ষক (ইসলাম শিক্ষা) — ১ জন। ন্যূনতম ফাজিল পাস; তুরানি প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
৫. শিক্ষক/শিক্ষিকা — ১ জন। সাংস্কৃতিক চর্চা, নাচ, গান ও কবিতা আবৃত্তিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৬. রিসেপশনিস্ট (মেয়ে) — ১ জন। ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। স্মার্ট ও সুন্দরভাবে কথা বলতে পারদর্শী এবং অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৭. অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর — ১ জন। কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৮. পিয়ন — ১ জন। অষ্টম শ্রেণি পাস এবং ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৯. পরিচ্ছন্নতা কর্মী (মহিলা) — ২ জন। অষ্টম শ্রেণি পাস এবং ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
১০. নিরাপত্তা প্রহরী — ১ জন। জেডিসি/এসএসসি/সমমান পাস; অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
১১. নৈশ প্রহরী — ১ জন। জেডিসি/এসএসসি/সমমান পাস; অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেরপুর উপজেলার বোর্ডের হাট, মুরাদনগর, বাঁশবাড়িয়া, বাগড়া, বনমরিচা, আকরামপুর, খিকিন্দা, পেঁচল, তাতড়া ও কুসুম্বী এলাকার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সব সনদের ফটোকপি, ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

আবেদনপত্র ই-মেইলেও পাঠানো যাবে: square.edu.sc@gmail.com
ঠিকানা: স্কয়ার স্কুল অ্যান্ড কলেজ, পুন্নাতলা মোড়, শেরপুর, বগুড়া।
মোবাইল: ০১৭১২-৩৭১২৮১
অফিস: ০১৮৮৭-৩৬২৩৩৮

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।