https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 20 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি সরকারের প্রথম ১৮০ দিন’ তথ্যপুস্তিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

admin
September 20, 2026 12:58 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বিএনপি সরকারের প্রথম ১৮০ দিন’ শীর্ষক তথ্যপুস্তিকা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তথ্যপুস্তিকাটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

তথ্যপুস্তিকাটি প্রণয়ন ও প্রকাশনার বিভিন্ন পর্যায়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং বিশেষ সহকারীরা পরামর্শ, দিকনির্দেশনা ও সহযোগিতা দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত তথ্যপুস্তিকাটির প্রণয়ন, সমন্বয় ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক। সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম ও অগ্রগতি জনসাধারণের কাছে তুলে ধরতে তথ্যপুস্তিকাটির প্রচারের দায়িত্বে রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

 

সংশ্লিষ্টদের সম্মিলিত সহযোগিতা ও পেশাগত প্রচেষ্টায় ‘বিএনপি সরকারের প্রথম ১৮০ দিন’ শীর্ষক তথ্যপুস্তিকাটি প্রণয়ন ও প্রকাশ করা হয়েছে।
তথ্যপুস্তিকাটিতে সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম, অগ্রগতি ও অর্জনের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি সরকারের কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবহিত করা এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্যের সহজপ্রাপ্যতা নিশ্চিত করার উদ্যোগ হিসেবে এটিকে উপস্থাপন করা হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।