https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 24 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শাজাহানপুরে ১৩ কেজি ৫ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

admin
July 24, 2026 11:24 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩ কেজি ৫ গ্রাম গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকালে উপজেলার ৪ নম্বর আড়িয়া ইউনিয়নের বামুনিয়া মণ্ডলপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবালের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. গোলাম মোস্তফা, এসআই মো. আবু জাররা ও এসআই মো. শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে বামুনিয়া মণ্ডলপাড়ায় নির্মাণাধীন একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে আসামিদের হেফাজত থেকে ১৩ কেজি ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. ফজলে এলাহী ওরফে রঞ্জন (৪০), পিতা আজিজুল হক প্রামাণিক এবং তার স্ত্রী মোছা. ছালেহা খাতুন ওরফে ছালমা (৪৫), পিতা মৃত সোলেমান। তাদের স্থায়ী ঠিকানা বগুড়া জেলার শেরপুর উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া। বর্তমানে তারা শাজাহানপুর উপজেলার বামুনিয়া মণ্ডলপাড়ায় বসবাস করছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি পুলিশকে জানিয়েছেন, কুড়িগ্রাম জেলা থেকে গাঁজার চালান সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্যও উল্লেখযোগ্য বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(খ) অনুযায়ী মামলা (নং-২৭, তারিখ: ২৪/০৭/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিস্তার রোধে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।