https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 6 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে ইজিবাইক ছিনতাইয়ের পর শিশু রাজুকে হত্যা, মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ২

admin
August 6, 2026 7:20 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক (মিশুক) ছিনতাইয়ের পর রাজু হোসেন নামে এক শিশুকে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মূল অভিযুক্ত মোস্তাকিমসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ধানখেত থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার এবং ছিনতাই হওয়া ইজিবাইকও জব্দ করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, নিহত রাজু হোসেন শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের রোরোয়া গ্রামের আলম মিয়ার ছেলে। গত মঙ্গলবার দুপুরে ইজিবাইকসহ নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে তাকে না পেয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

 

অভিযোগের ভিত্তিতে শেরপুর থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা জয়নুল আবেদীনের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় টানা ২২ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকা থেকে প্রতিবেশী যুবক ও মূল অভিযুক্ত মোস্তাকিমকে গ্রেপ্তার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাকিম পুলিশকে জানান, ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ধরা পড়ার ভয়ে সাক্ষী লোপাটের উদ্দেশ্যে রাজুকে হত্যা করে রোরোয়া সংলগ্ন একটি নির্জন ধানখেতে মরদেহ ফেলে রাখা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

পরে অভিযানে ঘটনায় জড়িত অপর সহযোগী এবং চোরাই ইজিবাইকের ক্রেতা করিমের হেফাজত থেকে ছিনতাই হওয়া ইজিবাইকটি জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।