Dhaka ১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার শেরপুরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার দিলেন চীনা অতিথিরা

  • Reporter Name
  • Update Time : ১০:২৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২ Time View

মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন ‘খানপুর ইউনিয়ন সোনালী সংসদ’। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে চারজন চীনা অতিথি উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

খানপুর ইউনিয়ন সোনালী সংসদের সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ফিজ, শাহীন তোতা, সেলিম রেজা মিন্টু ও জাহাঙ্গীর আলম তোতাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় চীনা অতিথিদের উপস্থিতিতে সংবর্ধনা ও পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা।

ফেরদৌস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক সহযোগিতা করেন খানপুর ইউনিয়ন সোনালী সংসদের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সৈকত, দপ্তর সম্পাদক মুফতি আব্দুল মমিনসহ সংগঠনের স্বেচ্ছাসেবকেরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ার শেরপুরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার দিলেন চীনা অতিথিরা

Update Time : ১০:২৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬