https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 11 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

admin
August 11, 2026 6:28 pm
Link Copied!

মিন্টু ইসলাম: বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে শেরপুর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েলসহ শেরপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

 

 

 

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণ বৃদ্ধি এবং জনসাধারণের মধ্যে গাছ লাগানোর বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। মেলা চলবে ১১ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত।
তিন দিনব্যাপী এ বৃক্ষ মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।