Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার শেরপুরে নতুন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনের যোগদান

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৫:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ২ Time View

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন আব্দুল্লাহ আল মামুন। রোববার (৩০ আগস্ট) সকালে তিনি শেরপুর উপজেলা ভূমি কার্যালয়ে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

নতুন কর্মস্থলে যোগদানের পর উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এ সময় তাঁরা নতুন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে অভিনন্দন জানান।

যোগদানকালে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো মো. ইকবাল হোসেন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. রফিকুল ইসলাম ও মোছা. নুরজাহান বেগম, নাজির কাম-ক্যাশিয়ার মো. রাকিবুল ইসলাম, ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী মো. মামুনূর রহমান, কম্পিউটার অপারেটর মো. সাজেদুর রহমান সৈকত ও কামরুল ইসলামসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

জানা গেছে, আব্দুল্লাহ আল মামুন এর আগে বগুড়ার ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি বদলির আদেশের পর তিনি শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে আব্দুল্লাহ আল মামুন শেরপুর উপজেলার ভূমি ব্যবস্থাপনা, ভূমি-সংক্রান্ত সেবা প্রদান এবং প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ার শেরপুরে নতুন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনের যোগদান

Update Time : ০৮:৫৫:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬