https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 25 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্টে বিবাহিত দলকে হারিয়ে অবিবাহিত একাদশ জয়ী

admin
September 25, 2026 8:03 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’ স্লোগানকে সামনে রেখে এক দিনের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ‘দুবলাগাড়ী পশ্চিমপাড়া যুব সমাজ’-এর উদ্যোগে আয়োজিত এ খেলায় বিবাহিত একাদশকে ৬-১ গোলের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছে অবিবাহিত একাদশ।

 

খেলা শুরুর পর থেকেই বাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে বিজয়ী অবিবাহিত একাদশের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন জ্যোতি ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী সোহেল রানা (ভাজন)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেনাবাহিনী মেডিকেল কোর অ্যান্ড স্কুলের অবসরপ্রাপ্ত সার্জেন্ট হেদায়েতুল ইসলাম সরকার।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভ্যান-রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গেরমান আলী সরকার, দুবলাগাড়ী পশ্চিমপাড়া আল কোব্বা জামে মসজিদের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ এবং সোনার মদিনা অটো রাইস মিলের পরিচালক নজরুল ইসলাম। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আমিনুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে সোহেল রানা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবনের পথে রাখতে খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রীতি ম্যাচ গ্রামীণ ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করার পাশাপাশি এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে ভূমিকা রাখে।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল জীবন জ্যোতি ট্রান্সপোর্ট এজেন্সি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।