https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 2 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে সাংবাদিক মোতালেব এর মোটরসাইকেল চুরি

admin
August 2, 2026 10:02 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে সাংবাদিক মোতালেব এর ব্যবহৃত একটি মোটরসাইকেল বাসার প্রধান গেটের সামনে থেকে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে।

জানা যায়, সাংবাদিক মোতালেব তার ব্যবহৃত টিভিএস আরটিআর (TVS RTR) মোটরসাইকেলটি প্রতিদিনের মতো বাসার প্রধান গেটের সামনে রেখে ছিলেন। কিছুক্ষণ পর বাইরে এসে তিনি দেখতে পান মোটরসাইকেলটি সেখানে নেই।

 

পরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এর কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন সাংবাদিকের মোটরসাইকেলই যদি বাসার সামনে থেকে চুরি হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

 

সাংবাদিক মোতালেব জানান, হঠাৎ এমন ঘটনায় তিনি হতবাক। মোটরসাইকেলটি উদ্ধারে এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত মোটরসাইকেলটি উদ্ধার এবং চোরদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে, কেউ যদি মোটরসাইকেলটির অবস্থান বা চুরির বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে নিকটস্থ থানায় অথবা সাংবাদিক মোতালেব এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।