মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুর শহরের খন্দকারপাড়া নিবাসী, শেরপুর ডিজে সরকারি মডেল হাইস্কুলের সাবেক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ মাস্টার (৭৫) ইন্তেকাল করেছেন।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম আব্দুল ওয়াহেদ মাস্টার শেরপুর শহরের খন্দকারপাড়ার বাসিন্দা এবং শেরপুর ডিজে সরকারি মডেল হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম নজির উদ্দিন আহমেদের ছেলে।
তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তার মুক্তিযোদ্ধা নম্বর ০১১০০০০২৯৩৮ এবং গেজেট নম্বর ২৫৩৬।
তার মৃত্যুতে শিক্ষক, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

