Dhaka ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • ১ Time View

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় নজরুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহাস্থান হাতিবান্ধা নামক স্থানের বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা।

তিনি পরিবহন ও ইট ভাটার ব্যবসায়ী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাস্থান থেকে মোবাইল ফোনে কথা বলা অবস্থায় মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি ফিরছিলেন নজরুল ইসলাম। এসময় হাতিবান্ধা নামক জায়গায় পৌঁছালে রংপুরগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ছিটকে গিয়ে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান নজরুল ইসলাম।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধারের পর সুরুতহাল প্রতিবেদন তৈরী করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

Update Time : ০৭:৪৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩