https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 12 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ট্রেনে কাঁটা পড়ে শেরপুরের বাসচালকের মৃত্যু

admin
February 12, 2023 10:22 pm
Link Copied!

শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে আব্দুল মজিদ (৫৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জানা যায়, রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ এলাকা থেকে বগুড়া রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।
মজিদ শেরপুর উপজেলার ভবানীপুর এলাকার মৃত কাশেম আলীর ছেলে। আব্দুল মজিদ পেশায় বাসচালক ছিলেন। বর্তমানে তিনি পরিবারসহ বগুড়া শহরের রহমাননগর এলাকায় থাকতেন।

এসআই আমিনুল ইসলাম জানান, প্রায় ছয় বছর আগে আব্দুল মজিদ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে চাকরি হারিয়ে ফেলেন। এরপর থেকে মজিদ ভবঘুরে ছিলেন।

পুলিশের ধারণা, রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে মজিদের মৃত্যু হয়। তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।