https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 9 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, শেরপুরের বাবা-ছেলেসহ নিহত ৩

admin
August 9, 2026 6:53 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় মহাসড়কে মেরামতের জন্য দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় শেরপুরের বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া নগরীর ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুর এলাকায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে উড়ালসেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বগুড়ার শেরপুর পৌর শহরের রামচন্দ্রপুর পাড়ার তাপস সরকার (৫০) ও তাঁর ছেলে তীব্র সরকার (৩০)। নিহত অপর ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে গো-খাদ্যবাহী একটি ট্রাক জয়পুরহাটের হিলি সীমান্তের দিকে যাচ্ছিল। ট্রাকটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে উড়ালসেতুতে পৌঁছালে পেছনের একটি চাকা ফেটে যায়। পরে ট্রাকটি সড়কের ওপর দাঁড় করিয়ে চাকা মেরামতের কাজ করছিলেন তাপস সরকার, তাঁর ছেলে তীব্রসহ কয়েকজন।

এ সময় ঢাকা থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মেরামতের কাজে থাকা তাপস সরকার ও তীব্র সরকার ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় আরও দুইজন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শাহাজাহান সিরাজ দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।