দৈনিক প্রাণের শহর বিডি আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার অন্তত ৭ জন প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
উপজেলার বিভিন্ন গ্রাম থেকে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়ে ওই কারখানায় কর্মরত ছিলেন তারা। রোববার (৯ আগস্ট) কারখানাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইউএনও মো. মনিরুজ্জামান জানান, নিহতদের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের ৪ জন, বিষা গ্রামের ২ জন এবং পারকাসুন্দা গ্রামের ১ জন রয়েছেন।
তিনি জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

