Dhaka ১০:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় মুয়াজ্জিন নিহত

  • Reporter Name
  • Update Time : ১০:০০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • ১ Time View

এম, এ রাশেদ, স্টাফ রিপোর্টার

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় আলতাফ আলী আত্তাব (৬৫) নামের এক মুয়াজ্জিন নিহত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ছোট আখিড়া এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে এ ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি, বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পশ্চিম সিংড়া এলাকার মৃত ছহির আলীর ছেলে আলতাফ আলী আত্তাব (৬৫) এবং স্থানীয় মধ্যপাড়া মসজিদের মুয়াজ্জিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বগুড়ার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্ত্তী।

জানা গেছে, সোমবার দুপুরে ছোট আখিড়া গ্রামের রাস্তা থেকে বগুড়া-নওগাঁ মহাসড়ক দিয়ে হেঁটে পার হচ্ছিলেন আলতাফ আলী আত্তাব। এসময় একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি রাজেশ কুমার চক্রবর্ত্তী আরও জানান, এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বগুড়া নন্দীগ্রামে টানা বৃষ্টিতে পানিবন্দি ফসলের মাঠ, আমন ধান ও আগাম আলু নিয়ে শঙ্কায় কৃষক

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় মুয়াজ্জিন নিহত

Update Time : ১০:০০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩