https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 21 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় যৌথবাহিনীর জব্দ করা বেতার যন্ত্রপাতি ১৯ বছর পর ফেরত পেলেন সাবেক এমপি লালু

admin
July 21, 2026 8:44 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:
দীর্ঘ ১৯ বছর পর যৌথবাহিনীর জব্দ করা বেতার যোগাযোগের যন্ত্রপাতি ফেরত পেলেন বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হেলালুজ্জামান তালুকদার লালু।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানা থেকে জব্দকৃত মালামাল বুঝে নেন তার ছেলে অ্যাডভোকেট সাহেদুজ্জামান সিরাজ বিজয়।

তিনি জানান, ২০০৭ সালের ১৩ ফেব্রুয়ারি যৌথবাহিনীর সদস্যরা তাদের বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়্যারলেস টাওয়ার, রিপিটার, বেস স্টেশন, ছয়টি হ্যান্ডসেটসহ বিভিন্ন বেতার যোগাযোগের যন্ত্রপাতি জব্দ করেন।
এ ঘটনায় ১৫ ফেব্রুয়ারি বগুড়া সদর থানায় পুলিশ বাদী হয়ে টেলিযোগাযোগ আইন ও বিশেষ ক্ষমতা আইনে হেলালুজ্জামান তালুকদার লালুর বিরুদ্ধে মামলা দায়ের করে। তদন্ত শেষে একই বছরের ২৪ মার্চ পুলিশ তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

পরবর্তীতে ২০০৮ সালে তিনি উচ্চ আদালতে আপিল করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০১৫ সালের ২৯ মে হাইকোর্ট তাকে মামলা থেকে অব্যাহতি দেন।
এরপর জব্দ করা যন্ত্রপাতি ফেরত পাওয়ার জন্য তার পক্ষে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ-২ আদালতে আবেদন করা হয়। দীর্ঘ শুনানি শেষে চলতি বছরের ১১ মে আদালতের বিচারক গোলাম মাহফুজ জব্দকৃত মালামাল হেলালুজ্জামান তালুকদার লালুর জিম্মায় দেওয়ার আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্ট বিভাগ মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি করায় নিম্ন আদালতে মামলাটি নথিভুক্ত (নথিজাত) করারও নির্দেশ দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আদালতের মালখানা থেকে ১৯ বছর আগে জব্দ করা বেতার যোগাযোগের যন্ত্রপাতি তার পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।