https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 10 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় র‍্যাব-১২’র অভিযানে সিহাব হোসেন ওরফে পিয়াস আটক

admin
September 10, 2026 8:04 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সিহাব হোসেন ওরফে পিয়াসকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২-এর সিপিএসসি বগুড়া।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে বগুড়া সদর থানার নামাজগড় গোরস্থান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সিহাব হোসেন বগুড়া সদর উপজেলার মধ্যপালশা এলাকার মো. রতন শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি বগুড়া জানতে পারে, জিআর মামলা নং-৪০৭/২০ (সদর), প্রসেস নং-১৮১/২০২৬-এর একটি মাদক মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১০(ক) অনুযায়ী সিহাব হোসেনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের রায়ে দণ্ডিত হওয়ার পর তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়ার একটি বিশেষ আভিযানিক দল নামাজগড় গোরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সিহাব হোসেনকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২-এর পক্ষ থেকে বলা হয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।