https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 23 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ২১শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার, মোহনের বিরুদ্ধে মাদকের ৭ মামলা

admin
August 23, 2026 9:13 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ মনোয়ার হোসেন ওরফে মোহন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার মোহনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে থেকেই সাতটি মামলা রয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে বগুড়া মহানগরের মাটিডালী করতোয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মনোয়ার হোসেন মোহন ওই এলাকার হারুন অর রশিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির একটি দল মাটিডালী করতোয়াপাড়া এলাকায় মোহনের বাড়িতে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে বাড়িতে তল্লাশি করে ২ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মোহনকে আটক করে পুলিশ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, গ্রেপ্তার ব্যক্তি পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত সাতটি মামলা রয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার পর গ্রেপ্তার মোহনকে আদালতে পাঠানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।