https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 23 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া সদর যশোপাড়া উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে আন্তঃশ্রেণি ফুটবল ফাইনাল

admin
August 23, 2026 9:17 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের যশোপাড়া উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুর ২টায় বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আতিকুর রহমান বাঁধনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী শিক্ষক মামুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, সহ-সভাপতি কামাল পাশা, বীর মুক্তিযোদ্ধা ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক রাব্বীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

এ ছাড়া অনুষ্ঠানে বিএনপি নেতা আব্দুল মালেক তুহিন ও নুরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সাবেক প্রধান শিক্ষক আব্দুল গফুর জিলাদার, এডহক কমিটির সদস্য ওমর ফারুক, ইউপি সদস্য নান্টু মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হযরত আলী এবং ইউনিয়ন ছাত্রদল নেতা দৌলতজ্জামান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাফতুন আহম্মেদ খান রুবেল বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে। তিনি গ্রাম থেকে শহর—সব জায়গায় যুবসমাজকে ক্রীড়ামুখী করতে খেলার মাঠের পরিবেশ সংরক্ষণ ও নিয়মিত ক্রীড়া আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
খেলা শুরুর আগে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ফাইনাল ম্যাচকে ঘিরে বিদ্যালয় মাঠে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করাই এ ধরনের আন্তঃশ্রেণি প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও বিদ্যালয়ে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।