https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 12 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বিউটি পার্লারের অতিরিক্ত বিলের অভিযোগ, ভাঙচুর ও হুমকির ঘটনায় থানায় লিখিত অভিযোগ

admin
June 12, 2026 5:26 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের আতাইল বাজার এলাকায় অবস্থিত একটি বিউটি পার্লারের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার আতাইল গ্রামের বাসিন্দা মো. জহুরুল ইসলাম শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে জহুরুল ইসলামের দুই ভাইয়ের স্ত্রী স্থানীয় একটি বিউটি পার্লারে সেবা গ্রহণ করেন। সেবা শেষে পার্লারের মালিক মোছা. সোনিয়া খাতুন নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে কারণ জানতে চাইলে বিভিন্ন অজুহাত দেখানো হয় বলে অভিযোগকারীর দাবি। নির্ধারিত মূল্য পরিশোধের পরও অতিরিক্ত অর্থ দাবির পাশাপাশি বিভিন্ন সময় মোবাইল ফোনে ও সরাসরি হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ১০ জুন ভোরে অভিযুক্ত সোনিয়া খাতুন অভিযোগকারীর বাড়ির সামনে এসে প্রধান ফটক ও জানালায় আঘাত করেন এবং পরিবারের সদস্যদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এছাড়া ১১ জুন বিকেলে অভিযোগকারীর বাড়িতে গিয়ে রান্নাঘরসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে প্রায় ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী। একই দিন বিকেলে তার পরিচালিত মাছের হ্যাচারিতেও গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও ব্যবসা ক্ষতিগ্রস্ত করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।

স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী ঘটনার বিষয়ে বিভিন্ন বক্তব্য দিলেও সেগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে শাজাহানপুর থানার তদন্তকারী কর্মকর্তা শামসুজ্জোহা বলেন, “অভিযোগ ও সাধারণ ডায়েরির বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযুক্ত সোনিয়া খাতুনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।