স্টাফ রিপোর্টার:
বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে অদ্য ১৬-০৭-২০২৫ তারিখে ঢাকা মহানগরীর তুরাগ এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে নূরে মদিনা বেকারি, ৫২, বামনারটেক, মেইন রোড, তুরাগ, ঢাকা ও মায়ের দোয়া বেকারি, বামনারটেক মেইন রোড, তুরাগ, ঢাকা নামীয় প্রতিষ্ঠান দুটিকে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পাউরুটি, বিস্কুট, কেক ও চানাচুর পণ্য উৎপাদন ও অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করে উক্ত পণ্য বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৬০,০০০.০০ (ষাট হাজার) টাকা করে মোট মোট ১,২০,০০০.০০ (এক লক্ষ বিশ হাজার) জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। একইসাথে প্রতিষ্ঠান দুটির উৎপাদন বন্ধ রাখার এবং দ্রুততার সাথে সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশ প্রদান করেন।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব আজমির খান মজলিশ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।

