https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 18 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

ভোর থেকেই ভারী বৃষ্টি, বাড়তে পারে রাতেও বৃষ্টির প্রভাব

admin
August 18, 2026 7:09 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

ভোর থেকে শুরু হওয়া মাঝারি থেকে ভারী বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। রাতেও দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি দেখা যাচ্ছে।

বর্তমানে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, টেকনাফ, সন্দ্বীপ ও এর আশপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী সময়ে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ভোলা, হাতিয়া, জামালপুর, শেরপুর, বগুড়া, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেশের অনেক এলাকায় আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে পারে। আগামীকাল দেশের অনেক জায়গায় রোদের দেখা মিলতে পারে। তবে এর মধ্যেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

আপনার এলাকায় এখন আবহাওয়ার পরিস্থিতি কেমন? বৃষ্টি হচ্ছে কি না এবং বৃষ্টির তীব্রতা কেমন—কমেন্টে আপনার এলাকার নাম ও বর্তমান পরিস্থিতি জানান।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।