https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 30 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

মঙ্গলবার জাতিসংঘে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন

admin
September 30, 2025 8:58 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর ২০২৫ – রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দফতরের জেনারেল অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময় রাত ৮টায় (স্থানীয় সময় সকাল ১০টা) শুরু হতে যাওয়া এ সম্মেলনে কমপক্ষে ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধি, এর মধ্যে রাষ্ট্র ও সরকার প্রধানরাও অংশ নেবেন বলে নিশ্চিত করা হয়েছে।

জাতিসংঘ আয়োজিত এ সম্মেলনের উদ্দেশ্য হলো সংকট মোকাবেলায় রাজনৈতিক সমর্থন জোগাড় করা, আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা এবং মানবাধিকার লঙ্ঘনসহ সংকটের মূল কারণ চিহ্নিত করে টেকসই সমাধান খোঁজা। সম্মেলনে স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনকে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন। সম্মেলনে ওআইসি’র প্রতিনিধিত্ব করবে তুরস্ক এবং জিসিসি’র প্রতিনিধিত্ব করবে কুয়েত।

সম্মেলনের আগে সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে পৃথক বৈঠক করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ এবং ইউনিসেফ নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল। এ সময় তারা রোহিঙ্গা সংকট সম্পর্কিত নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

সম্মেলনটি সরাসরি সম্প্রচার করবে UN Web TV। সরাসরি দেখার জন্য লিংক:
🔗 https://webtv.un.org/en/asset/k13/k139c87odr

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।