https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 29 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

মাদকমুক্ত সমাজ গঠনে বগুড়ায় বিএনপির ফুটবল টুর্নামেন্ট

admin
August 29, 2026 8:41 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনের প্রত্যয়ে বগুড়ায় বিএনপির উদ্যোগে আয়োজিত ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

শনিবার বিকেলে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে এবং নিশিন্দারা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে নিশিন্দারা ইউনিয়নের ঠেঙ্গামারা ৮ নম্বর ওয়ার্ড ও দশটিকা ২ নম্বর ওয়ার্ডের দল অংশ নেয়।

নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল করিম রাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সালেহ নয়ন।

খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বগুড়া সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, নুনগোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব শাহ আলম জনি। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক রাব্বী।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুর রহমান সজল, সহ-সাধারণ সম্পাদক একরাম হোসেন, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান টুকু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজার রহমান হ্যাপি এবং সদর উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক আতাউর রহমান মিঠু।
টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আল-আমিন পেস্তা। পরিচালনায় ছিলেন নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মানিক।

এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ফিরোজ আল-মামুন স্বপন, সদস্য মোহাম্মদ জামিল হোসেন মিস্টার ও মামুনুর রশীদ রানাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিশিন্দারা নুনগোলা উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির আহ্বায়ক রওশন আলী আলো, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, এবিএম সিদ্দিক, ইউপি সদস্য আরিফুল ইসলাম আরিফ, রাসেল মিয়া, ইউনিয়ন মহিলা দলের নেত্রী নাসিমা বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন স্বপন। সহকারী রেফারি হিসেবে ছিলেন হাসান মাহমুদ ও শাহীন আলম। পুরো ম্যাচের উত্তেজনা ও খেলোয়াড়দের নৈপুণ্য ধারাভাষ্যের মাধ্যমে তুলে ধরেন ধারাভাষ্যকার মাসুদ রানা।
আয়োজকরা বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তাদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির চর্চা বাড়ানো প্রয়োজন।” তাদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন এলাকার তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে।

খেলাকে ঘিরে নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিকেল থেকেই মাঠে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সী দর্শক। দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচজুড়ে ছিল টানটান উত্তেজনা। স্থানীয় ফুটবলপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।