https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 21 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

admin
August 21, 2026 9:34 am
Link Copied!

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীতে বিএসটিআইয়ের ছাড়পত্রবিহীন কসমেটিকস বিক্রি ও বিতরণের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে নগরীতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

অভিযানে নিউ মার্কেট সংলগ্ন থিম ওমর প্লাজার ‘কুইন্স পার্ক’ ও ‘কেসি বাজার’ প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের ছাড়পত্রবিহীন বিভিন্ন কসমেটিকস পণ্য বিক্রি ও বিতরণের প্রমাণ পাওয়া যায়।

এ সময় শ্যাম্পু, সাবান, লিপস্টিক, স্কিন লোশন, স্কিন ক্রিম, স্কিন পাউডারসহ বিভিন্ন পণ্য বিক্রির দায়ে প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে মানহীন ও অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।