https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 9 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দ্রুত বিদ্যুৎ সরবরাহের আশ্বাস রোসাটমের

admin
October 9, 2026 10:42 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

মস্কোয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর সঙ্গে বৈঠকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম। শুক্রবার (৯ অক্টোবর) রাশিয়ার মস্কোয় বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এ আশ্বাস দেন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।

বৈঠকে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সার্বিক অগ্রগতি, প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সম্ভাব্য সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ব্যবহৃত ভিভিইআর-১২০০ (VVER-1200) রিঅ্যাক্টর থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, বাংলাদেশের বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহের ক্ষেত্রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতাসম্পন্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করা সম্ভব হবে। ফলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং জ্বালানি নিরাপত্তা জোরদারে প্রকল্পটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এ সময় রোসাটমের মহাপরিচালক জানান, আগামী বছর থেকে প্রকল্পের দ্বিতীয় ইউনিটের কমিশনিং ও প্রাথমিক চালুকরণ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

বৈঠকে রূপপুর প্রকল্পের অগ্রগতি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশের পারমাণবিক শক্তি খাতের সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে প্রযুক্তিগত ও কারিগরি সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন খাতে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এর দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির উৎপাদন কার্যক্রম শুরু হলে দেশের বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় উল্লেখযোগ্য সংযোজন ঘটবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক প্রাণের শহর বিডি
ওয়েবসাইট: www.pranershohorbd.net

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।