https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 7 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

শেরপুর পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় “উন্নত মৎস্য চাষ প্রযুক্তি হস্তান্তর” প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

admin
June 7, 2026 8:41 pm
Link Copied!

মিন্টু ইসলাম:
আজ ০৭ জুন ২০২৬, রবিবার পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় ৫ দিনব্যাপী “উন্নত মৎস্য চাষ প্রযুক্তি হস্তান্তর” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল মজিদ প্রামানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার পরিচালক (প্রশিক্ষণ) মোঃ দেলোয়ার হোসেন।

প্রশিক্ষণ কোর্সে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. মাকছুদ আলম খান এবং কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ ইকবাল হোসেন।
উল্লেখ্য, ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে মাদ্রাসার শিক্ষক, ইমামসহ মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক ও উন্নত মৎস্য চাষ প্রযুক্তি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা, যা গ্রামীণ অর্থনীতি ও মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।