https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 15 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

admin
June 15, 2026 7:29 pm
Link Copied!

ঢাকা প্রতিনিধি:

সংবাদপত্রের কালো দিবস-২০২৬ উপলক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ সোমবার (১৫ জুন) রাজধানীর সার্কিট হাউজে অবস্থিত ‘তথ্য ভবনে’ এ প্রদর্শনীর আয়োজন করা হয়৷ বেলা সাড়ে ১০ টার সময়ে এ প্রদর্শনীর উদ্বোধন করেন মন্ত্রী৷ এসময় উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

উদ্বোধন অনুষ্ঠান শেষে পিআইবির প্রদর্শনী ঘুরে দেখেন মন্ত্রী৷ এসময় প্রদর্শনী সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন পিআইবির মহাপরিচালক। প্রদর্শনী সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ‘বাকশাল প্রবর্তনের বছরের ১৬ জুন চারটি পত্রিকা রেখে বাকিগুলোর অনুমোদন বাতিল করা হয়৷ একযোগে দেশের সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবুর রহমানের মতো ব্যক্তিত্বের পতনের অন্যতম কারণ। এভাবেই তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। পিআইবি সেসময়ের সংবাদপত্রে বিষয়গুলো কেমনে উঠে এসেছে সেগুলোর বিষয়ে প্রদর্শনী করেছেন, বিষয়টি গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্ম এখান থেকে নানান বিষয় জানার সুযোগ পাবে৷’ সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর জন্য পিআইবিকে ধন্যবাদ জানান জহির উদ্দিন স্বপন।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ‘ সমাজ-রাষ্ট্রের ফ্যাসিবাদীকরণ একদিনে হয় না, তা ধাপে ধাপেই অগ্রসর হয়৷ বাংলাদেশের গণমাধ্যমের বেলায় আদিপাপ ছিলম ১৯৭৫ সালের ১৬ জুন সংবাদপত্র ঘোষণা (সংশোধন) অধ্যাদেশ৷ যদি বহুদলীয় গণতন্ত্র বিকশিত করতে হয়৷ তবে বহুমত ও পথের সংবাদমাধ্যমের পথও সুগম রাখতে হবে।’ ফারুক ওয়াসিফ আরও বলেন, ‘পিআইবি সাংবাদিকদের প্রতিষ্ঠান। পিআইবি সাংবাদিকদের প্রশিক্ষণ, সাংবাদিকদের ডিগ্রি প্রদান, সংবাদ মাধ্যম নিয়ে গবেষণা ও প্রকাশনার পাশাপাশি নতুন প্রজন্মকে ইতিহাস জানবার সুযোগ করে দিচ্ছে। আজকের আলোকচিত্র প্রদর্শনী তারই অংশ।’

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে ‘যেদিন বাংলাদেশ দৃষ্টি খোয়ালো, কণ্ঠ হারালো’ নামে একটি পুস্তিকা প্রকাশ করে পিআইবি৷ পুস্তিকাটি লেখেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এই পুস্তিকায় কিভাবে সংবাদপত্রের কালো দিবসের প্রেক্ষাপট তৈরি হয়েছে, বাকশালের সময়ে গণমাধ্যমের অবস্থা কেমন ছিল, তা বিস্তারিত তুলে ধরেন ফারুক ওয়াসিফ। পরবর্তী সময়ে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার সূচনা, পিআইবি প্রতিষ্ঠা করা, প্রেসক্লাব ও প্রেস কাউন্সিল গঠনের বিষয়েও আলোচনা করা হয় পুস্তিকায়৷

আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ভবনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকসহ নানা স্তরের মানুষ এসময় উপস্থিত ছিলেন।

প্রেস রিলিজ
১৫ জুন, ২০২৬

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।