Dhaka ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘স্মৃতি চিরঞ্জীব’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট (এসসি) প্রাঙ্গণে ‘স্মৃতি চিরঞ্জীব’ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেছেন।

১৯৭২ সালের ১৮ ডিসেম্বর দেশের সর্বোচ্চ আদালতের যাত্রা উদ্বোধনের পর যে স্থান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন সেই স্থানটি সংরক্ষণের লক্ষ্যে নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন তিনি।

১৯৭১ সালের দেশের মুক্তিযুদ্ধে শহীদ ৬৯ আইনজীবীর নাম স্মৃতিস্তম্ভে খোদাই করা হয়েছিল।

প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সুপ্রিম কোর্ট আয়োজিত একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের ‘রেকর্ড ভবন’ এর ভিত্তি প্রস্তরও স্থাপন করেন।
প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রকাশনা ‘আমাদের বিচারালয়’এর মোড়কও উন্মোচন করেন, একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের যাত্রার ওপর একটি ভিডিও প্রামাণ্যচিত্র ও প্রদর্শণ করা হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মঞ্চে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মমতাজউদ্দিন ফকির।
বাসস।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ায় যুবলীগ নেতার সঙ্গে আদালতে সাক্ষাৎ, বিএনপি থেকে বহিষ্কার বিএনপির নেতা মিজান

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘স্মৃতি চিরঞ্জীব’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেটের সময় : ০৮:৫৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩