Dhaka ০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বনির্ভর বাংলাদেশ গড়তে কৃষিতে উৎপাদন বৃদ্ধির আহ্বান প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

  • Reporter Name
  • Update Time : ১০:৩২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৭ Time View

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ কৃষিতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বাজারের চাহিদা ও ভোক্তার প্রয়োজন বিবেচনায় নিয়ে ফসল উৎপাদনের ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেছেন, অপরিকল্পিত উৎপাদনের কারণে কৃষক যাতে আর্থিক ক্ষতির মুখে না পড়েন, সেদিকে বিশেষ নজর দিতে হবে। আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে দেশের খাদ্য ও কৃষিপণ্যের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সক্ষমতাও বাড়াতে হবে।

‎
‎শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বগুড়ার শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে আয়োজিত মসলা ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশলবিষয়ক কৃষক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎প্রতিমন্ত্রী বলেন, দেশের কৃষি খাতকে আমদানিনির্ভরতা থেকে বের করে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ এখন অনেকটাই স্বাবলম্বী। যেসব পণ্য নিয়ে প্রতিবেশী দেশগুলোর ওপর নির্ভর করতে হয়, সেসব ক্ষেত্রেও দেশীয় উৎপাদন ও সক্ষমতা বাড়াতে হবে। কোনো দেশের ওপর নির্ভরশীল না থেকে নিজেদের প্রয়োজনীয় পণ্য নিজেরাই উৎপাদনের মানসিকতা তৈরি করতে হবে।
‎
‎আয়োডিন আমদানির প্রসঙ্গ তুলে তিনি বলেন, খাবার লবণে আয়োডিন মেশানোর জন্য প্রতিবছর ভারত থেকে আয়োডিন আমদানি করতে হয়। এতে দেশের প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হয়। এই নির্ভরতা কমাতে দেশে আয়োডিন উৎপাদনের লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে একটি কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়েছেন তিনি। দেশের চাহিদা দেশীয় উৎপাদনের মাধ্যমে পূরণ করতে পারলে একদিকে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, অন্যদিকে নতুন শিল্পের সম্ভাবনাও তৈরি হবে।
‎
‎কৃষকদের অবদানের কথা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষিপণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। কৃষকদের নিরলস পরিশ্রমের কারণেই কৃষি খাতে এই অগ্রগতি সম্ভব হয়েছে। তাই কৃষির উন্নয়নে কৃষকদের আধুনিক প্রযুক্তি, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও উপযুক্ত কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে হবে।
‎
‎তিনি আরও জানান, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সব কৃষিজমির মাটি বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হবে। এ জন্য সরকারি রাজস্ব খাত থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের উদ্যোগ নেওয়া হবে। মাটির প্রকৃত পুষ্টিমান ও উপাদানের ঘাটতি নির্ণয় করা গেলে কৃষকরা জমির প্রয়োজন অনুযায়ী সার ব্যবহার করতে পারবেন। এতে উৎপাদন ব্যয় কমার পাশাপাশি মাটির উর্বরতা ও ফসলের ফলন বাড়বে।
‎
‎বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মুহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. গোলাম হাফিজ, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক, শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাসুদ আলম এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
‎
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত, শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কৃষি গবেষক, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন এলাকার কৃষকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

স্বনির্ভর বাংলাদেশ গড়তে কৃষিতে উৎপাদন বৃদ্ধির আহ্বান প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

Update Time : ১০:৩২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬