
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি নোয়াখালীর স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকার উদ্দেশে নয়, ঢাকা থেকে হেলিকপ্টারযোগে স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা করেন।
স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তিন বাহিনীর বিশেষ বাহিনীর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন। এ মহড়ার মাধ্যমে দেশের সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বিত সক্ষমতা, দক্ষতা ও প্রস্তুতি পর্যবেক্ষণের সুযোগ তৈরি হয়েছে।
মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার অ্যান্ড ডাইভিং স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করছে।
অনুষ্ঠান চলাকালে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করবেন। পাশাপাশি মহড়াস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম এবং সমন্বিত অভিযান পরিচালনার কৌশল পর্যবেক্ষণ করবেন।
এই বিশেষ যৌথ মহড়ার মাধ্যমে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর পারস্পরিক সমন্বয়, পেশাগত দক্ষতা এবং যেকোনো বিশেষ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি আরও সুদৃঢ় করার বিষয়টি গুরুত্ব পাবে।
মহড়া পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মসূচি শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক: 


















