https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাশনিবার, 31 অক্টোবর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

হজের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিলেন বগুড়া শেরপুরের আব্দুর রহিম

admin
অক্টোবর 30, 2026 5:46 অপরাহ্ন
Link Copied!

মিন্টু ইসলাম:

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর আদর্শ গ্রামের বাসিন্দা আব্দুর রহিম পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা হয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।

 

জানা যায়, আর্থিক সামর্থ্য না থাকায় পায়ে হেঁটেই পবিত্র মক্কা শরিফের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন তিনি। যাত্রাপথে প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে নিজের পাসপোর্ট ও ছবি সঙ্গে নিয়েছেন বলে জানা গেছে। আব্দুর রহিমের এই যাত্রা সফল করতে সবার কাছে দোয়া চেয়েছেন স্থানীয়রা। পাশাপাশি চলার পথে কারও সঙ্গে দেখা হলে সাধ্য অনুযায়ী তাঁকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

 

 

বগুড়ার শেরপুর উপজেলার সচেতন মহলের অনেকে তাঁর উদ্যোগের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং তাঁর স্বপ্ন পূরণের জন্য শুভকামনা জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, মহান আল্লাহ যেন আব্দুর রহিমের নেক ইচ্ছা কবুল করেন এবং তাঁকে নিরাপদে পবিত্র হজ পালনের সুযোগ দান করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।