https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাশনিবার, 31 অক্টোবর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় দিল জাতিসংঘ

admin
অক্টোবর 30, 2026 10:20 অপরাহ্ন
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি আন্তর্জাতিক ডেস্ক: স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিতে বাংলাদেশ ও নেপালকে আরও তিন বছর সময় দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশ দুটি ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতির সুযোগ পাবে।

শুক্রবার (৩০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে এ সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়।

বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা, বৈশ্বিক নানা সংকটের প্রভাব এবং দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা বিবেচনায় নিয়ে বাংলাদেশ ও নেপালের জন্য এই অতিরিক্ত সময় অনুমোদন করা হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, এই সময় বৃদ্ধি কোনোভাবেই পিছিয়ে যাওয়া নয়; বরং দীর্ঘস্থায়ী অগ্রগতির জন্য বিনিয়োগ।

তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণ এমন হতে হবে, যা উন্নয়নকে এগিয়ে নেবে, ব্যাহত করবে না। সাফল্য শুধু অতিরিক্ত সময় পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার মধ্যেই এর প্রকৃত মূল্যায়ন নিহিত।

নতুন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ও নেপাল এলডিসি উত্তরণের আগে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় সংস্কার এবং আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য আরও সময় পাবে।

সংশ্লিষ্টদের মতে, এই অতিরিক্ত সময় যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতি, রপ্তানি খাত ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর প্রস্তুতি নেওয়া সম্ভব হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।