https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাশনিবার, 31 অক্টোবর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান জাদুঘর পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

admin
অক্টোবর 30, 2026 9:58 অপরাহ্ন
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাশমোলিয়ান জাদুঘর পরিদর্শন করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। বাংলাদেশের সংস্কৃতি, শিল্পকলা ও সৃজনশীল অর্থনীতির বিকাশে সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধানে শুক্রবার (৩০ অক্টোবর) তিনি এ জাদুঘর পরিদর্শন করেন।

জাদুঘর কর্তৃপক্ষের আমন্ত্রণে এ সফরে তাঁর সঙ্গে ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাংলাদেশি শিল্পী সোমা সুরভী জান্নাতের ‘ক্লাইমেট, কালচার, কেয়ার’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী ঘুরে দেখেন। যুক্তরাজ্যের কোনো জাদুঘরে বাংলাদেশে অবস্থানরত কোনো শিল্পীর প্রথম একক প্রদর্শনী হিসেবে এটি বিশেষ গুরুত্ব বহন করছে। শিল্পী সুরভীর কাজের গভীরতা, সৃজনশীলতা ও শৈল্পিক প্রকাশ দেখে মুগ্ধতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এ ছাড়া জাদুঘরের কিউরেটরিয়াল দলের সঙ্গে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগ্রহ পরিদর্শন করেন।

এ সময় অ্যাশমোলিয়ান জাদুঘরের পূর্বাঞ্চলীয় শিল্পকলা বিভাগের প্রধান ও কিউরেটর ড. মালিকা কুম্বেরা ল্যান্ড্রুসের সঙ্গে বৈঠক করেন শামা ওবায়েদ ইসলাম। বৈঠকে দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময়, বাংলাদেশি শিল্পীদের সহায়তা এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সমসাময়িক শিল্পকলার আন্তর্জাতিক স্বীকৃতি আরও জোরালো হয়েছে। পাশাপাশি পারস্পরিক বোঝাপড়া, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার এবং দীর্ঘমেয়াদি সাংস্কৃতিক বন্ধন তৈরিতে কূটনীতির গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে সংস্কৃতিকে কাজে লাগানোর সরকারি উদ্যোগও প্রতিফলিত হয়েছে।
দৈনিক প্রাণের শহর বিডি

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।