https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 19 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

হামের এপিডেমিওলজিক্যাল ট্রেন্ড ও জেনোমিক সার্ভেইল্যান্স বিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপন

admin
August 19, 2026 11:33 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক :
১৯ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে “Dissemination Workshop on Epidemiological Trends and Genomic Surveillance of Measles & Research Grant Distribution Ceremony” অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং পরিচালক (হাসপাতাল) ডা. মো. নুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রফেসর ডা. এ কে এম আজিজুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (IEDCR) পরিচালক ডা. কাজী আহমেদ জাকী। তিনি হামের কার্যকর নিয়ন্ত্রণ ও নির্মূলের লক্ষ্যে শক্তিশালী এপিডেমিওলজিক্যাল ও জেনোমিক সার্ভেইল্যান্স ব্যবস্থা গড়ে তোলা, সময়োপযোগী তথ্য বিশ্লেষণ এবং গবেষণালব্ধ প্রমাণকে জনস্বাস্থ্য নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে কাজে লাগানোর গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও যৌথ উদ্যোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় হামের এপিডেমিওলজিক্যাল ট্রেন্ড ও জেনোমিক সার্ভেইল্যান্স নিয়ে পরিচালিত গবেষণার ফলাফল উপস্থাপন ও আলোচনা করা হয়। গবেষণালব্ধ এসব তথ্য হামের সংক্রমণের ধরন ও বিস্তার বুঝতে, প্রাদুর্ভাব দ্রুত শনাক্ত ও অনুসন্ধান করতে এবং সময়োপযোগী ও প্রমাণভিত্তিক জনস্বাস্থ্য পদক্ষেপ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
IEDCR হামসহ ভ্যাকসিন-প্রতিরোধযোগ্য রোগের নজরদারি, গবেষণা এবং কার্যকর জনস্বাস্থ্য প্রতিক্রিয়া জোরদারে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।ু

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।