Dhaka ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১১ জন গর্ভধারিণী মাকে ‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা প্রদান করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর

  • Reporter Name
  • Update Time : ০৮:০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • ১ Time View

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বিশ্ব মা দিবস উপলক্ষে ১১ জন গর্ভধারিণী মাকে ‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা প্রদান করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর। তথ্য বাংলাদেশ সংবাদ সংস্থা সুত্রে জানানো হয়েছে।

গত সোমবার রাজধানীর ইস্কাটন গার্ডেনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে ১১ জন মায়ের হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মা শুধু একটি শব্দ নয়, মা হলো একটি আবেগের নাম, মা হলো আমাদের শেষ আশ্রয়স্থল। সন্তানের উন্নয়নের জন্য একজন মা নির্দ্বিধায় সবকিছু উজাড় করে দিতে পারেন।

সিমিন হোসেন রিমি বলেন, সমাজ ও সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত কোনো প্রকার বিনিময় ছাড়া যিনি স্নেহ, মায়া-মমতা দিয়ে আমাদের বড় করে তোলেন তিনি হলেন মা। সন্তানকে প্রতিষ্ঠিত করার পেছনে মায়ের সারা জীবনের সকল ত্যাগ ও শ্রমের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা অনুধাবন করাই মূলত মা দিবস উদযাপনের মূলমন্ত্র। বাসস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১১ জন গর্ভধারিণী মাকে ‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা প্রদান করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর

Update Time : ০৮:০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪