Dhaka ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নত চিকিৎসায় সহায়তা করতে সিঙ্গাপুর থেকে চিকিৎসক ঢাকায়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : ০৯:২২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২ সময় দৃশ্য

স্টাফ রিপোর্টার:

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের অগ্নিকাণ্ডে আহত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে চিকিৎসক ডা. চং সি জ্যাক ঢাকায় এসে পৌঁছেছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসে তিনি হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি আহতদের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এর আগে হাসপাতালের পরিচালককে সঙ্গে নিয়ে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদার) অধ্যাপক মো. সায়েদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মতবিনিময় করেন।

পরে ডা. চং সি জ্যাক চিকিৎসাধীন আহতদের দেখতে ও চিকিৎসা পদ্ধতি পর্যালোচনা করতে হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজধানীর মাইলস্টোন স্কুলে অগ্নিকাণ্ডের সময়ও সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসক দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ডা. চং সি জ্যাক।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ, তদন্তে চার প্রতিষ্ঠান

উন্নত চিকিৎসায় সহায়তা করতে সিঙ্গাপুর থেকে চিকিৎসক ঢাকায়

আপডেটের সময় : ০৯:২২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫