Dhaka ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার ধুনটে বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলবোমা বিস্ফোরণ মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় মো. নজরুল ইসলাম শেখ ওরফে রকি (৪০) নামে শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর মঙ্গলবার (২৪ নভেম্বর) তাঁকে আদালতে পাঠানো হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
‎
‎এর আগে সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ধুনট মোড় এলাকার মামনী হোটেলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তার নজরুল ইসলাম শেখ ধুনট উপজেলার চর ধুনট গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের দুদু শেখের ছেলে। পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ধুনট উপজেলা শ্রমিক লীগের সক্রিয় সদস্য।
‎
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২২ নভেম্বর ধুনট পৌর ছাত্রদলের সদস্যসচিব শেখ জাকারিয়া বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা করেন।
‎
‎মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলার তদন্তের অংশ হিসেবে নজরুল ইসলাম শেখ ওরফে রকিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
‎
‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম বলেন, বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে নজরুল ইসলাম শেখকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের কার্যক্রম অব্যাহত রয়েছে।
‎

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

নাটোরে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে বগুড়া শেরপুর শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত, পুরস্কৃত ৬ কাব সদস্য

বগুড়ার ধুনটে বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলবোমা বিস্ফোরণ মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

আপডেটের সময় : ০৬:৪৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬