https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday, 13 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুর সাহিত্য চক্রের ৬৫৩তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত

admin
October 9, 2026 9:52 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে সাহিত্যচর্চা ও সৃজনশীল লেখালেখির ধারাবাহিকতায় ‘শেরপুর সাহিত্য চক্রের’ ৬৫৩তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ রনি।

অধিবেশনে স্বরচিত লেখা পাঠ করেন অমর কৃষ্ণ পাল নাণ্টু, মো. আজিজুল হক, সাহাব উদ্দিন হিজল, মো. আমিনুল ইসলাম, মীর এনামুল, বি এম হাফিজুর রহমান, সুশীল চন্দ্র পাল, সুব্রত কুমার সেন, আ. মান্নান, ফেরদৌস জামান খোকন, লুৎফর রহমান, আল-মামুন, মাত্রা ঠাকুর, সুমন মোহন্ত, তোফাজ্জল হোসেন, সরোয়ার হোসেন রাসেল ও মো. নূর রাব্বিজা।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কবি ও কাব্যগীতি রচয়িতা এম আর জামান। এ সময় উপস্থিত ছিলেন মো. গোলাম রসুল, মো. আল-আমিন সরকার, মোছা. জয়নব খাতুন, এস এম তালহা ও আব্দুল করিম।

অধিবেশনে সমালোচকের দায়িত্ব পালন করেন শেরপুর সাহিত্য চক্রের সভাপতিমণ্ডলীর সদস্য অমর কৃষ্ণ পাল নাণ্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।