Dhaka ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় পাখির বিষ্ঠা ও পোড়া তেলে তৈরি হচ্ছিল রকেট চানাচুর, কারখানাকে লাখ টাকা জরিমানা

‎
বগুড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পোড়া তেল, ইন্ডাস্ট্রিয়াল লবণ এবং পাখির বিষ্ঠাযুক্ত স্থানে চানাচুর উৎপাদনের অভিযোগে সাভার ফুড প্রোডাক্টসের রকেট চানাচুর কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী এলাকায় অবস্থিত কারখানাটিতে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
‎
‎অভিযান চলাকালে কারখানাটিতে খাদ্য উৎপাদনের নানা অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র উঠে আসে। কর্মকর্তারা দেখতে পান, চানাচুর তৈরিতে পোড়া তেল ব্যবহার করা হচ্ছে। ময়লা মেঝেতে চানাচুর ফেলে শ্রমিকদের পা দিয়ে মাড়িয়ে তাতে মসলা মেশানো হচ্ছে। এমনকি প্রস্তুতকৃত খাদ্য পাখির বিষ্ঠাযুক্ত নোংরা মেঝেতে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হচ্ছিল।
‎
‎এ ছাড়া খাদ্য প্রক্রিয়াজাতকরণে স্বাস্থ্যসম্মত এসএস স্টিলের ট্রে ব্যবহার না করে সরাসরি মেঝেতে চানাচুর রেখে মসলা মেশানোর প্রমাণ পাওয়া যায়। কারখানায় পর্যাপ্ত স্বাস্থ্যসম্মত পরিবেশ ও স্যানিটেশন ব্যবস্থা ছিল না। খাদ্য তৈরিতে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার এবং শ্রমিকদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও কর্মকর্তাদের নজরে আসে।
‎
‎এসব অনিয়ম ও ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ডের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় সাভার ফুড প্রোডাক্টস, বানদিঘী, এরুলিয়া, বগুড়াকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
‎
‎অভিযানে নেতৃত্ব দেন বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্দুল কাদেরসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
‎
‎অভিযানে এসআরবি-১২-এর একটি চৌকস দলও অংশ নেয়। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।
‎
‎অভিযান শেষে কারখানা কর্তৃপক্ষকে সরকারি সব আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে স্বাস্থ্যসম্মত পরিবেশে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

নাটোরে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে বগুড়া শেরপুর শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত, পুরস্কৃত ৬ কাব সদস্য

বগুড়ায় পাখির বিষ্ঠা ও পোড়া তেলে তৈরি হচ্ছিল রকেট চানাচুর, কারখানাকে লাখ টাকা জরিমানা

আপডেটের সময় : ০৬:৪২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬