Dhaka ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া শেরপুরে দ্বাদশ জাতীয় রোভার প্রি-মুট ডে ক্যাম্প অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে টাউন ক্লাব পাবলিক মহিলা কলেজের উদ্যোগে দ্বাদশ জাতীয় রোভার প্রি-মুট ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কলেজের গার্ল-ইন-রোভার স্কাউট দলের অংশগ্রহণকারী ছাত্রী ও শিক্ষিকাসহ মোট ১৭ জনের হাতে সনদ তুলে দেওয়া হয়।

সোমবার (২৩ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি কে এম মাহবুবুর রহমান হারেজ, বাংলাদেশ স্কাউটসের কমিশনার ও শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুন এবং কলেজের অধ্যক্ষ জাকির হোসেনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।

ক্যাম্পে কলেজের গার্ল-ইন-রোভার স্কাউট দলের সেরা সিনিয়র রোভার মেট ও দলনেত্রী নূরে আফরিন জেসি অংশগ্রহণ করেন।

আয়োজনে অংশগ্রহণকারী ছাত্রী ও শিক্ষিকাসহ মোট ১৭ জনকে সনদ প্রদান করা হয়। এ সময় রোভার স্কাউটিং কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং শৃঙ্খলাবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ, দায়িত্ববোধ ও সামাজিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

বগুড়া শেরপুরে দ্বাদশ জাতীয় রোভার প্রি-মুট ডে ক্যাম্প অনুষ্ঠিত

আপডেটের সময় : ১০:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬