Dhaka ০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অদম্য মেধাবী তানভীরের পাশে বগুড়া শেরপুর উপজেলা প্রশাসন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আর্থিক সহায়তা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

শৈশবেই হারিয়েছে মা-বাবাকে। নানা প্রতিকূলতা আর সীমাবদ্ধতার মধ্যেও থেমে থাকেনি তার এগিয়ে চলা। নিজের মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য অর্জন করে সবার নজর কেড়েছে বগুড়ার শেরপুরের অদম্য মেধাবী শিক্ষার্থী তানভীর হাসান তন্ময়।

সে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে ১ হাজার ১২৫ নম্বর পেয়ে শেরপুর উপজেলায় প্রথম এবং বগুড়া জেলায় চতুর্থ স্থান অর্জন করেছে। উপজেলার প্রোগ্রেসিভ স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া তানভীর সব বিষয়ে এ প্লাসসহ মোট ৮৬ দশমিক ৫ শতাংশ নম্বর পেয়েছে।

শৈশবে মা-বাবাকে হারানোর পর চাচাতো ফুফুর কাছে বেড়ে ওঠা তানভীরকে জীবনের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে। তার এই অসামান্য সাফল্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

তানভীরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য শেরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করেছেন সাইদুজ্জামান হিমু।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে আশ্বস্ত করেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া থেকে শুরু করে ভবিষ্যতে প্রয়োজনীয় যেকোনো সহযোগিতায় উপজেলা প্রশাসন তার পাশে থাকবে।

প্রতিকূলতাকে জয় করে তানভীরের এমন সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে। সব সীমাবদ্ধতা পেছনে ফেলে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করে জীবনে আরও বহুদূর এগিয়ে যাক এই মেধাবী শিক্ষার্থী—এমন প্রত্যাশা সবার।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

নাটোরে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে বগুড়া শেরপুর শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত, পুরস্কৃত ৬ কাব সদস্য

অদম্য মেধাবী তানভীরের পাশে বগুড়া শেরপুর উপজেলা প্রশাসন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আর্থিক সহায়তা

আপডেটের সময় : ০৮:৪৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬