https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 4 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

আজ রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস

admin
July 4, 2026 1:20 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

কৃত্রিম ভূ-উপগ্রহের মেঘচিত্র, আবহাওয়া রাডারের বৃষ্টিপাতের তথ্য এবং বজ্রপাতের বিশ্লেষণের ভিত্তিতে আজ রাত ১১:৩০টা থেকে আগামীকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

🌧️ চট্টগ্রাম বিভাগ:
খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রামের উত্তরাঞ্চল, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ায় ইতোমধ্যে হালকা বজ্রসহ বৃষ্টি হচ্ছে। রাতের বাকি সময়ে কুমিল্লা, চাঁদপুর ও নোয়াখালীতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমিল্লা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা বেশি।

🌧️ ঢাকা বিভাগ:
রাত ১২টা থেকে সকাল ৬টার মধ্যে ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নরসিংদী, মুন্সীগঞ্জ, ঢাকা, কিশোরগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইলে হালকা বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
🌧️ বরিশাল বিভাগ:

উপকূলীয় জেলার কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
⛈️ সিলেট বিভাগ:
সব জেলাতেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হবিগঞ্জ ও মৌলভীবাজারে রাত ১১টা থেকে রাত ৩টার মধ্যে এবং সিলেট ও সুনামগঞ্জে রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

⛈️ ময়মনসিংহ বিভাগ:
সব জেলাতেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ ও নেত্রকোনায় রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে এবং শেরপুর ও জামালপুরে রাত ৩টা থেকে সকাল ৭টার মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে।

🌧️ রংপুর বিভাগ:
গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুরসহ বিভাগের বিভিন্ন জেলায় রাত ৩টা থেকে সকাল ১০টার মধ্যে হালকা বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

🌧️ রাজশাহী বিভাগ:
রাত ১১টা থেকে রাত ৩টার মধ্যে বগুড়া, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভোর ৪টা থেকে সকাল ১০টার মধ্যে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট ও নওগাঁয় হালকা বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

🌤️ খুলনা বিভাগ:
খুলনা বিভাগের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। তবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।

⚠️ পরামর্শ: বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় ও উঁচু স্থানে অবস্থান করা থেকে বিরত থাকুন এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই নিরাপদ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।