https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 20 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

আলজেরিয়ার সঙ্গে জ্বালানি ও বাণিজ্য সহযোগিতা বাড়ানোর আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

admin
September 20, 2026 10:41 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত হোসেইন আবদেলওয়াহাব সাইদানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর জন্য আলজেরিয়ার রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ ছাড়া বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, জলবায়ু পরিবর্তন, ক্রীড়া, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

আলজেরিয়ায় পরিবেশবান্ধব ও জীবাণুবিয়োজ্য পাট ও পাটজাত পণ্য রপ্তানি বাড়ানোর বিষয়েও রাষ্ট্রদূতকে উৎসাহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে অংশীদারত্ব আরও গভীর করার ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকে আলজেরিয়ার রাষ্ট্রদূত জ্বালানি, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ, ক্রীড়া, সংস্কৃতি এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহের কথা জানান।
উভয় পক্ষই বাংলাদেশ ও আলজেরিয়ার বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত ও গভীর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।