https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 22 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

admin
August 22, 2026 11:32 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বগুড়ায় শুরু হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬
বগুড়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। আজ শনিবার (২২ আগস্ট) টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাদশা, বগুড়া-১ আসনের সংসদ সদস্য জনাব কাজী রফিকুল ইসলাম, বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জনাব সুরাইয়া জেরিন রনি, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব এম আর ইসলাম স্বাধীন এবং জেলা পরিষদ, বগুড়ার প্রশাসক জনাব এ.কে.এম আহসানুল তৈয়ব জাকির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া জনাব মোঃ তৌফিকুর রহমান। এ সময় জেলা প্রশাসন, বগুড়ার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সারিয়াকান্দি উপজেলা ও দুপচাঁচিয়া উপজেলা দল। নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। এতে সারিয়াকান্দি উপজেলা দলকে পরাজিত করে দুপচাঁচিয়া উপজেলা দল পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।