
দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
২১ আগস্ট ২০২৬, শুক্রবার সকাল ১০টায় পুরান ঢাকার আদি সেকশন ব্রিজ সংলগ্ন বুড়িগঙ্গা চ্যানেলে পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বেচ্ছায় অংশগ্রহণ করেন বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা। ঢাকা জেলা প্রশাসন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
কার্যক্রম শুরুর আগে পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবীদের শপথ পাঠ করান এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এসময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম ও ঢাকা জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানম প্রমুখ।
প্রতিবেদকের নাম 
























